Skip to main content

Teachers Mediaa

Terms & Conditions

টিউটরদের জন্য শর্তাবলী (Terms & Conditions)

Teacher’s Media-এর মাধ্যমে টিউশন গ্রহণের পূর্বে নিচের শর্তাবলী মনোযোগসহকারে পড়ে ও বুঝে নিন।

⚠️ শর্তাবলী না পড়ে শুধু “Agree” বললে পরবর্তীতে কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যার জন্য Teacher’s Media কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১️⃣ টিউশন নেওয়ার পূর্বে তথ্য যাচাই

✅ গার্ডিয়ানের নাম্বার নেওয়ার আগে Location, Class, Subject, Salary, Days, Time, Duration ও অন্যান্য Requirements ভালোভাবে জেনে নিন।

✅ পরিবারের অনুমতি ও নিজের সময়সূচি নিশ্চিত করে তারপর Apply করুন।

⚠️ নাম্বার নেওয়ার পর বাসা থেকে অনুমতি না দেওয়া, Salary কম মনে হওয়া, নির্ধারিত Days-এ পড়াতে না পারা, Time পরিবর্তনের প্রয়োজন হওয়া বা Distance বেশি হওয়া—এসব কারণে টিউশন বাতিল করা যাবে না।
২️⃣ Guardian-এর সঙ্গে শর্ত পরিবর্তন

✅ Teacher’s Media কর্তৃক নির্ধারিত Salary, Days, Time, Duration ও অন্যান্য শর্ত গার্ডিয়ানের সঙ্গে নিজ উদ্যোগে পরিবর্তন বা দর-কষাকষি করা যাবে না।

✅ গার্ডিয়ানের বাসায় গিয়ে আমাদের দেওয়া তথ্যগুলো Re-confirm করবেন।

⚠️ টিউটরের নিজস্ব আলোচনার কারণে গার্ডিয়ান টিউশন বাতিল করলে এর দায়ভার টিউটরকে বহন করতে হবে।
৩️⃣ প্রথম মিটিং / Guardian Meeting

✅ নির্ধারিত সময়ে গার্ডিয়ানের সঙ্গে প্রথম মিটিংয়ে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে টিউশন Confirm করার চেষ্টা করতে হবে।

✅ মিটিং শেষে অবশ্যই Teacher’s Media-কে Update দিতে হবে।

✅ কোনো কারণে সময়মতো যেতে না পারলে আগে থেকেই গার্ডিয়ান ও Teacher’s Media-কে জানাতে হবে।

⚠️ যথাসময়ে না জানানোর কারণে, যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণে অথবা প্রয়োজনীয় Update না দেওয়ার কারণে আপনার কারণে টিউশন বাতিল হলে ১,০০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৪️⃣ Demo Class Policy

✅ প্রত্যেক টিউশনে সর্বোচ্চ ২টি Demo Class দিতে হবে।

✅ Demo Class-এর সময় সময়ানুবর্তিতা, ভদ্র আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

✅ Demo Class শেষে গার্ডিয়ান টিউশন Confirm করলে টিউশনটি নিশ্চিত হিসেবে গণ্য হবে।
৫️⃣ টিউশন Confirm হওয়ার পর

✅ Demo Class-এর পর গার্ডিয়ান টিউশন Confirm করলে টিউটর নিজ সিদ্ধান্তে টিউশন বাতিল করতে পারবেন না।

⚠️ যথাযথ কারণ ছাড়া নিজ থেকে টিউশন বাতিল করলে নির্ধারিত Salary-এর ৬০% / প্রযোজ্য Service Charge-এর সমপরিমাণ জরিমানা প্রদান করতে হবে।

৬️⃣ Payment Policy

💳 টিউশন Confirm হওয়ার পর প্রথম ৭ দিনের মধ্যে নির্ধারিত বেতনের ৬০% Media/Service Fee Teacher’s Media-কে প্রদান করতে হবে।

✅ Media/Service Fee শুধুমাত্র প্রথম মাসের জন্য প্রযোজ্য।
৭️⃣ প্রথম মাসে টিউশন বাতিল হলে

✅ গার্ডিয়ান কোনো Salary প্রদান না করে প্রথম মাসে টিউশন বন্ধ করলে টিউটরের প্রদত্ত সম্পূর্ণ Service Fee ফেরত দেওয়া হবে।

✅ গার্ডিয়ান আংশিক Salary প্রদান করলে টিউটরের সম্পূর্ণ Service Fee ফেরত দেওয়া হবে এবং প্রাপ্ত আংশিক Salary-এর ৫০% টিউটর ও ৫০% Teacher’s Media-এর প্রাপ্য হবে।
৮️⃣ Refund & Replacement Policy

✅ প্রথম মাসে টিউটরের কোনো সমস্যা বা দায়িত্বে অবহেলা ছাড়াই গার্ডিয়ানের কারণে টিউশন বাতিল হলে, বাতিলের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে Replacement Tuition দেওয়ার চেষ্টা করা হবে।

✅ ১৫ দিনের মধ্যে Replacement সম্ভব না হলে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে Service Fee Refund দেওয়া হবে।
৯️⃣ প্রথম মাসের পর

✅ প্রথম মাস সফলভাবে সম্পন্ন হওয়ার পর টিউশন চালিয়ে যাওয়া টিউটরের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা, আচরণ ও পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।

✅ প্রথম মাসের Salary পাওয়ার পর টিউটরের ব্যক্তিগত কারণে টিউশন বাতিল বা পরিবর্তন করলে Service Fee Refund গ্রহণযোগ্য হবে না।

🔟 টিউটরের অনিয়ম
নিচের কারণে টিউশন বাতিল হলে Service Fee ফেরত দেওয়া হবে না—

❌ নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা
❌ নির্ধারিত সময়ের কম পড়ানো
❌ বারবার দেরি করা
❌ পড়ানোর সময় Facebook বা অপ্রয়োজনীয় Internet Browsing করা
❌ শিক্ষার্থী/গার্ডিয়ানের সঙ্গে অভদ্র আচরণ করা
❌ দায়িত্বে অবহেলা করা
❌ পূর্বনির্ধারিত শর্ত ভঙ্গ করা

1️⃣1️⃣ ব্যক্তিগত কারণে টিউশন ত্যাগ
টিউটরের ব্যক্তিগত ব্যস্ততা, পরীক্ষা, চাকরি, বাসা পরিবর্তন, পারিবারিক কারণ, যাতায়াত বা সময়ের সমস্যার কারণে টিউশন ছেড়ে দিলে Service Fee ফেরত দেওয়া হবে না।

1️⃣2️⃣ নারী টিউটরদের নিরাপত্তা

✅ নারী টিউটরদের প্রথম দিন গার্ডিয়ানের বাসায় যাওয়ার সময় নিরাপত্তার স্বার্থে পরিবারের একজন পুরুষ সদস্য/অভিভাবককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

1️⃣3️⃣ সততা ও তথ্য সংক্রান্ত নীতিমালা
একজন শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতা।

❌ তথ্য গোপন করা
❌ মিথ্যা তথ্য/রিপোর্ট দেওয়া
❌ ভুয়া শিক্ষাগত যোগ্যতা/ডকুমেন্ট দেওয়া
❌ প্রতারণা করা
❌ Teacher’s Media বা গার্ডিয়ানকে বিভ্রান্ত করা
❌ কোনো ধরনের চুক্তিভঙ্গ করা
সম্পূর্ণ নিষিদ্ধ।

টিউটরের জমাকৃত NID, শিক্ষাগত ডকুমেন্ট ও ছবি প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করা হতে পারে।

⚠️ কোনো অনৈতিক কর্মকাণ্ড প্রমাণিত হলে Teacher’s Media কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

📌 বিশেষ অনুরোধ
আপনারা আমাদের সম্মানিত শিক্ষক। তাই এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদের সঙ্গে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হয়।
কোনো সমস্যায় পড়লে আমাদের সঙ্গে খোলামেলা যোগাযোগ করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য।

🏫 Teacher’s Media
বিশ্বাস • স্বচ্ছতা • দায়িত্বশীলতা
গার্ডিয়ান ও টিউটর—উভয় পক্ষের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও পেশাদার টিউশন সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

⚠️ বাধ্যতামূলক নির্দেশনা
উপরোক্ত সকল শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। কোনো টিউটর/ব্যক্তি এসব শর্তাবলী ভঙ্গ করলে, কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

 📋 Tuition Apply করার পূর্বে গুরুত্বপূর্ণ শর্তাবলী
টিউশনে Apply করার আগে নিচের শর্তগুলো মনোযোগসহকারে পড়ে সম্মতি প্রদান করুন।

✅ Location, Class, Subject, Salary, Days, Time ও Duration ভালোভাবে যাচাই করে Apply করতে হবে।

✅ পরিবারের অনুমতি ও নিজের সময়সূচি নিশ্চিত করে তারপর Apply করবেন। Apply করার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে টিউশন বাতিল করা যাবে না।

✅ গার্ডিয়ানের বাসায় যাওয়ার পর Teacher’s Media কর্তৃক নির্ধারিত Salary, Days, Time ও অন্যান্য শর্ত নিয়ে নিজ উদ্যোগে কোনো পরিবর্তন বা দর-কষাকষি করা যাবে না।

✅ নির্ধারিত সময়ে Guardian Meeting-এ উপস্থিত হতে হবে এবং মিটিং শেষে Teacher’s Media-কে Update দিতে হবে।

✅ প্রত্যেক টিউশনে সর্বোচ্চ ২টি Demo Class দিতে হবে।
✅ Demo Class-এর পর Guardian টিউশন Confirm করলে নিজ ইচ্ছায় টিউশন বাতিল করা যাবে না।

⚠️ যথাযথ কারণ ছাড়া নিজ থেকে টিউশন বাতিল করলে নির্ধারিত Salary-এর ৬০% / প্রযোজ্য Service Charge-এর সমপরিমাণ জরিমানা প্রদান করতে হবে।

💳 টিউশন Confirm হওয়ার পর প্রথম ৭ দিনের মধ্যে Salary-এর ৬০% Media/Service Fee প্রদান করতে হবে। এটি শুধুমাত্র প্রথম মাসের জন্য প্রযোজ্য।

✅ প্রথম মাসে Guardian-এর কারণে টিউশন বাতিল হলে Refund & Replacement Policy অনুযায়ী Replacement বা Service Fee Refund প্রযোজ্য হবে।

❌ অনিয়মিত ক্লাস, নির্ধারিত সময়ের কম পড়ানো, বারবার দেরি, পড়ানোর সময় Facebook/অপ্রয়োজনীয় Internet Browsing, অভদ্র আচরণ বা দায়িত্বে অবহেলার কারণে টিউশন বাতিল হলে Service Fee ফেরত দেওয়া হবে না।

⚠️ কোনো সমস্যা হলে নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে Teacher’s Media-কে জানাতে হবে।

🔴 গুরুত্বপূর্ণ
আমি উপরোক্ত শর্তাবলী পড়েছি, বুঝেছি এবং সম্মত হয়েই এই টিউশনে Apply করছি।
☐ I Agree to the Terms & Conditions